FameFeed-Beyond Showbiz Entertainment

Header
collapse
...
Home / নিউস/গসিপ / দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে 'দম'

দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে 'দম'

Mar 26, 2026  Jadon Mosciski  19 views
দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে 'দম'

দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে 'দম'

রেদওয়ান রনি পরিচালিত 'দম' সিনেমাটি ২৭ মার্চ থেকে দেশের পর এবার আন্তর্জাতিক মহলেও প্রদর্শিত হবে।   

‎প্রযোজক শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে,সিনেমাটি ২৭ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি শহরে  ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯ টা ১৫ মিনিটে প্রথম প্রদর্শনী হবে। এরপর ২৮ মার্চ বিকেল পাঁচটায় প্রসপেক্ট হলে এবং ২৯ মার্চ সন্ধ্যা ছয়টায় ওয়েরিবি হলে সিনেমাটির শেষ প্রদর্শনী হবে।এছাড়াও একে একে অন্যান্য দেশেও ছবিটি দেখানো হবে বলে নিশ্চিত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।

domm.jpg

নির্মাতা রেদওয়ান রনি বলেন 'একটি সত্য ঘটনার অদম্য মানষিক শক্তির এই গল্প দেশের মানুষ যে ভাবে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন ঠিক একইভাবে আন্তর্জাতিক মহলের প্রবাসীরাও ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন। গল্পটি আমরা এমনভাবে দেখাতে চেয়েছি যেন মনে হয় এটি বাংলাদেশের  জয়ের গল্প,বাংলাদেশির জয়ের গল্প।রেদওয়ান রনি আরও জানান অস্ট্রেলিয়ার পর অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে। 

‎১০ বছর পর নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো দুই শক্তিশালী অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর এক সঙ্গে পর্দায় কাজ করা প্রবাসীদের মাঝে বাড়তি কৌতুহল তৈরি হয়েছে। 


‎অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী মারিয়া তাবাসসুম বলেন, যখন যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি 'দম' সিনেমাটি সিডনিতে প্রদর্শনী করা হবে তখন থেকেই সিনেমাটি দেখার পরিকল্পনা করেছি।

‎ অস্ট্রেলিয়ার আরেক প্রবাসী আসিফ ইকবাল বলেন 'দম' নিয়ে চারিদিকে ইতিবাচক প্রশংসা শুনছি, বিদেশির মাটিতে একটি ভালো মানের দেশিও ছবি মুক্তি পাওয়া সত্যিই গর্বের বিষয়। আমি সিনেমাটি দেখার জন্য গভীর আগ্রহে মুখিয়ে আছি।
‎'দম' সিনেমায় আফরান নিশো, চঞ্চল চৌধুরী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।তিনি বলেন, 'দম' সিনেমায় আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর মতো গুণী অভিনয় শিল্পীদের সাথে এক সাথে কাজ করতে পেরে সত্যিই ভালো লাগার কাজ করছে। তিনি আরও বলেন, আমার রাণী হওয়ার পিছনে নির্মাতা রেদওয়ান রনির প্রশংসা না করলেই নয়।উনার জন্যই আমি রাণী হতে পেরেছি। সত্যিই মানুষের দারুণ রেসপন্স পাচ্ছি,ভালোবাসা পাচ্ছি,দর্শকদের চোখে আবেগ অনুভূতি দেখতে পাচ্ছি, ইনজয় করছি।দর্শকদের জন্য আমার ভালোবাসা সব সময় থাকবে।

 

 


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy