FameFeed-Beyond Showbiz Entertainment

Header
collapse
...
Home / মুভি/সিনেমা / ঈদে সিনেমার বড় লড়াই রইদ vs রকস্টার vs বনলতা সেন কোন সিনেমা এগিয়ে

ঈদে সিনেমার বড় লড়াই রইদ vs রকস্টার vs বনলতা সেন কোন সিনেমা এগিয়ে

মে 21, 2026  Rafead  64 views
ঈদে সিনেমার বড় লড়াই রইদ vs রকস্টার vs বনলতা সেন কোন সিনেমা এগিয়ে

আসন্ন বাংলা সিনেমা বা বড় পরিবর্তন আমরা দেখছি বেশ কয়েক বছর । সেই ধারাবাহিকতায়  ঈদকে ঘিরে দেশের চলচ্চিত্র পাড়ায় আলোড়নে সবার তুঙ্গে ফেপে উঠছে।  

 

ঈদ সিনেমা মানেই ছিলো তারকানির্ভর বাণিজ্যক  আয়োজন, তবে এবারের আলোচনায় রয়েছে তিনটি ভিন্ন স্বাদের সিনেমা  রইদ রকস্টার এবং  বনলতা সেন ।  

 

এই তিন সিনেমার নির্মানভঙ্গি , প্রচারনাই দর্শকে আগ্রহের মূল কারন সব কিছু মিলিয়ে এবারের ইদুল আযাহা সিনেমায় হতে যাচ্ছে বৈচিত্র্যময় এক চলচ্চিত্র লড়াইয়ের মঞ্চ।   

 

দর্শকের কৌতহলের প্রথম স্থানে রয়েছে রইদ সিনেমাটি কারন মেজবাহ রহমান সুমন পরিচালিত‘হাওয়া’র মতো সাংস্কৃতিক আলোড়ন তোলা সিনেমার পর দীর্ঘ চার বছর তিনি ছিলেন বড় পর্দার বাইরে। তাঁর নতুন কাজ নিয়ে দর্শকের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি সেটা আগ থেকেই বোঝা যাচ্ছে।   

roid-1.jpg

 

দর্শক সিনেমার ফার্স্ট লুক, ট্রেলার ও গানে যে আবহ মজেছে পর পর কয়েকটি গান ইতিমধ্যে সকলের মনে দাগ কেটেছে। তাতে বোঝা যায় এটি কেবল অন্য একটি সিনেমা নয়; বরং নির্মাতার নিজস্ব ভাষা ও গল্প বলার নতুন্ত্বের সিনেমার ভাষা। চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ‘রইদ’ হতে পারে এবারের ঈদের সবচেয়ে আলোচিত ও মনে রাখার মত সিনেমা।  

 

 

বানিজ্যিক ধারার সিনেমাতে বরাবরের মত সাকিব খানের অভিনিত সিনেমা আলোচনায় অন্যদিকে বাণিজ্যিক ধারার দর্শকদের নজর কেড়েছে রকস্টার। শুরু থেকেই সিনেমাটির প্রচারণা ছিল ব্যতিক্রমী। প্রচলিত পোস্টারনির্ভর প্রচারণার বাইরে গিয়ে নির্মাতা ও  ব্যবহার করেছেন অ্যানিমেশন টিজার, স্টাইলাইজড চরিত্র উপস্থাপন এবং সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক ক্যাম্পেইন।   

যার ফলে মুক্তির আগেই তরুণ দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জানা গেছে, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে বেশ আগেই এবং ঈদে সর্বাধিক প্রেক্ষাগৃহ পাওয়ার দৌড়েও ছবিটি এগিয়ে রয়েছে। অনেকে এটিকে এবারের ‘মাস এন্টারটেইনার’ হিসেবেও দেখছেন।  

 

তবে নীরব থেকেও আগ্রহের জায়গা ধরে রেখেছে বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে জীবনানন্দ দাশ–এর কালজয়ী কবিতা অবলম্বনে। এতে জুটি বেঁধেছেন মাসুমা রহমান নাবিলা ও খাইরুল বাসার।   

সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি শুরু থেকেই ছিল সিনেমাপ্রেমীদের আগ্রহের তালিকায়। যদিও অন্যান্য সিনেমার তুলনায় এর প্রচারণা অনেকটাই সীমিত, তবুও সাহিত্যনির্ভর আবহ এবং নির্মাতার সংবেদনশীল গল্প বলার দক্ষতা ছবিটিকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।  

সব মিলিয়ে এবারের ঈদের সিনেমা লড়াই শুধু বক্স অফিসের নয়, বরং দর্শকের রুচি ও পছন্দেরও এক বড় পরীক্ষা হতে যাচ্ছে। কেউ খুঁজবেন নির্মাণশৈলী, কেউ বিনোদন, আবার কেউ হয়তো খুঁজবেন কবিতার আবেগ। আর সেই কারণেই ‘রইদ’, ‘রকস্টার’ ও ‘বনলতা সেন’—তিনটি সিনেমাই এখন আলোচনায়, তবে ভিন্ন ভিন্ন কারণে।  


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy