সম্পাদকীয় নীতি

FameFeed একটি সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে পাঠকের আস্থা রক্ষাকেই সবচেয়ে বড় দায়িত্ব মনে করে। আমাদের সম্পাদকীয় নীতির মূল বিষয়গুলো:

সত্যতা ও সূত্র

  • খবর প্রকাশের আগে যথাসম্ভব নির্ভরযোগ্য সূত্র যাচাই করা হয় এবং প্রয়োজনে সূত্র উল্লেখ করা হয়।
  • গুজব বা অনিশ্চিত তথ্য নিশ্চিত তথ্য হিসেবে প্রকাশ করা হয় না। অনিশ্চিত বিষয়ে তা স্পষ্টভাবে বলা থাকে।

প্রকাশের প্রক্রিয়া

  • লেখকদের জমা দেওয়া লেখা সম্পাদকীয় রিভিউ ছাড়া সরাসরি প্রকাশিত হয় না।
  • কিছু ক্ষেত্রে শিরোনাম, সারসংক্ষেপ বা SEO তথ্য তৈরিতে AI সহায়ক টুল ব্যবহার হতে পারে; তবে কোনো কনটেন্ট মানুষ সম্পাদকের অনুমোদন ছাড়া প্রকাশিত হয় না।

বিজ্ঞাপন ও স্পনসরড কনটেন্ট

স্পনসরড বা প্রচারমূলক কনটেন্ট স্পষ্টভাবে চিহ্নিত থাকে। বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট সম্পর্ক সম্পাদকীয় সিদ্ধান্ত প্রভাবিত করার কথা নয়। বিস্তারিত: বিজ্ঞাপন নীতি, অ্যাফিলিয়েট ডিসক্লোজার।

ভুল ধরিয়ে দিন

কোনো ভুল তথ্য চোখে পড়লে imfamefeed@gmail.com মাধ্যমে জানান — দেখুন সংশোধন নীতি।