তিন বন্ধু এক বাড়িতে ভাড়া থাকে। ঘটনাচক্রে তিনজনেরই একসাথে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। এখান থেকে দাঁড়িয়ে তিন জনে সিদ্ধান্ত নেয় "ভুতু আয়া ভাগো" নামে একটা youtube চ্যানেল খুলবে যেখানে ভূত ধরা দেখাবে। এবং সম্পূর্ণটা ভিএফএক্স এডিটিং এবং এ আই এর মাধ্যমে। কিছু বন জঙ্গল টাইপ জায়গায় গিয়ে কাজ করবে। ওদের ভন্ডামি লোকজনের কাছে এতটাই জনপ্রিয় হয়, যে বাদবাকি চ্যানেল যারা অথেন্টিক কাজ করছে তারা ওদের বিরুদ্ধে কমপ্লেন করে। তখন তারা সিদ্ধান্ত নেয় সত্যিকারের হন্টেড জায়গা খুঁজে সেখানকার রহস্য উন্মোচন করবে।


সেখান থেকে তারা খোঁজ পায় শান্তি কুঞ্জ হসপিটালের। যে হসপিটালটা ১৫ বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। হসপিটালের ভেতরে গিয়ে কি রহস্য উন্মোচন করল তারা? ভূতের দেখা কি পেল? ওদের অর্থনৈতিক সমস্যা কি মিটলো? মানুষের কাছে ওদের জনপ্রিয়তা কি আবার বাড়লো? সেগুলো জানার জন্য আপনাদের দেখে আসতে হবে "ভুতু আয়া ভাগো"। ছবির মূল চরিত্রে অভিনয় করেছে দেবরাজ ভট্টাচার্য, আরিয়ান এবং রাহুল অরুণোদয় ব্যানার্জি।


গল্পের প্লট অসাধারণ, কিন্তু পর্দায় বাঁধন ভীষণ আলগা। মূল গল্প এস্টাবলিশ করতে অনেক সময় নেওয়া হয়েছে। ডাবিং এ একটু সমস্যা আছে। দর্শক দেখার সময়, আগে দেখা কিছু সিনেমার কিছু অংশেরর সাথে কম্পেয়ার করতে পারে। শেষটা একটু তাড়াহুড়ো করে হয়েছে।

Advertisement
Lost Flames

ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। প্রত্যেকটা গান যথাযথ এবং তার প্রপার ইউটিলাইজেশন করা হয়েছে। প্রত্যেকের অভিনয় ভীষণ সুন্দর। ইন্ডাস্ট্রির অনেক শক্তিশালী অভিনেতারা অভিনেত্রীরা এই সিনেমার পার্ট হয়েছেন।


তবে স্পেশাল মেনশন দেবরাজ ভট্টাচার্য। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন। লোকটার অভিনয়ের রেঞ্জ যে কতটা দূর, সেটা যারা জানে তারা জানে। আর যারা জানে না, তাদের বলবো এক মুহূর্ত সময় নষ্ট না করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসো। শুধু দেবরাজ ভট্টাচার্যের জন্যই গোটা সিনেমাটা হা করে বসে দেখা যায়। ক্লাইম্যাক্সে একটা বড় চমক আছে, সেটা আমি আর বললাম না। সারাদিনের ক্লান্তির পর টুক করে সময় বার করে, হলে গিয়ে দেখে আসুন "ভুতু আয়া ভাগো"।

Story of Our Incredible Second Brain
Story of Our Incredible Second Brain

This book offers to-do lists for almost everything you need to transform your life. It empowers you to rightfully take back the power to heal your body, naturally. Using simple yet efficient resources and tools such as replacing medicine with food, mastering the art of listening to your gut feelings, breaking up with sugar and gluten, choosing meals of your own liking and so on, you can become the master (read CEO) of your health.

Buy Now

বিজ্ঞাপন সংযুক্তি: এই লিংক থেকে ক্রয় করলে FameFeed একটি কমিশন পেতে পারে।

সম্পর্কিত খবর

The Apu Trilogy: Pather Pencil,Aparajito  and Apu Songsar
The Apu Trilogy: Pather Pencil,Aparajito and Apu Songsar
ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ সিনেমার বিশ্লেষণ: দুর্গাপূজার আড়ালে এক পরিবারের ভাঙন, ঐতিহ্য ও স্মৃতির গল্প
ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ সিনেমার বিশ্লেষণ: দুর্গাপূজার আড়ালে এক পরিবারের ভাঙন, ঐতিহ্য ও স্মৃতির গল্প
আয়ুষ্মান খোরান সিনেমা ড্রিম গার্ল ২
আয়ুষ্মান খোরান সিনেমা ড্রিম গার্ল ২
রইদ নিয়ে এতো চাপের কিছু নাই পি.এইচ.ডি করা লাগবে না একদম সহজ পরলেই বুঝবেন
রইদ নিয়ে এতো চাপের কিছু নাই পি.এইচ.ডি করা লাগবে না একদম সহজ পরলেই বুঝবেন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!