Karan Johar-এর Lust Stories 1 দেখার পর থেকেই এই Lust Stories franchise-এর একটা আলাদা fanbase তৈরি হইছে, যারা নতুন একটা installment release হইলে সেটা না দেখে থাকতে পারে না। আমিও সেই দলের একজন।

মানে আমি জানি, এই সিরিজ নিয়ে কথা বলার একটা কারণ হচ্ছে—আমি নিজেই এটা নিয়ে অনেক বেশি interested। Lust Stories-এ অনেক কিছুই এত filter ছাড়া দেখানো হয়, relationship, intimacy, marriage, desire, মানুষের personal conflicts—সবকিছু অনেক বেশি raw আর realisticভাবে আসে। আর যারা realistic টাইপের relationship story পছন্দ করেন, তাদের এই anthology-র গল্পগুলো ভালো লাগার কথা।

So yes, আজকে আমার কোনো কাজ ছিল না, আমি একদম ফ্রি ছিলাম। দুপুরে ঘুম দিয়ে উঠে আরাম করে বসলাম Lust Stories 3 দেখতে। দেখে মনে হলো আপনাদের সাথে ছোট্ট করে এটা নিয়ে একটু আলাপ করা যাক।

আগেই বলে রাখি, লেখাটায় spoiler আছে।

আপনি যদি already দেখে ফেলেন, তাহলে spoiler নিয়ে সমস্যা নাই। আর যদি এখনও না দেখে থাকেন, তাহলে আগে দেখে আসেন, তারপর লেখাটা পড়েন এবং আপনার মতামতটা অবশ্যই জানায়েন।

তো চারটা গল্পের মধ্যে আমার personal ranking হচ্ছে—

1. Shakun Batra

2. Vikramaditya Motwane

3. Vishal Bharadwaj

4. Kiran Rao

আমার সবচেয়ে বেশি পছন্দ হইছে Shakun Batra-র গল্পটা।

আমার কাছে এটা শুধু lust বা physical intimacy নিয়ে একটা গল্প মনে হয় নাই। বরং একটা relationship কীভাবে communication-এর অভাবে ধীরে ধীরে ভাঙনের দিকে যায়, সেই জায়গাটা অনেক বেশি real লাগছে।

Varun আর Sailee একে অপরকে হারাইতে চায় না, কিন্তু তারা নিজেদের feelings, insecurity, expectation—কোনোটাই ঠিকমতো communicate করতে পারে না। ফলে যেই জায়গায় কথা বলে problem solve হওয়ার কথা, সেখানেই বারবার ঝামেলা, argument, misunderstanding—সবকিছু হইতেছে।

আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে—ওদের physical intimacy আর ওদের actual relationship-এর মধ্যে যে contrastটা দেখানো হইছে। কথা বলতে গেলেই chaos, কিন্তু যখন কথা নাই, তখন somehow তারা একে অপরের কাছে অনেক বেশি comfortable। মানে words যেখানে fail করছে, সেখানে physical closenessটা একটা temporary escape হয়ে দাঁড়াইছে।

আমার কাছে আরও interesting লাগছে, দুজনেরই নিজেদের past থেকে baggage আছে।

Varun নিজের feelings ঠিকমতো express করতে পারে না, নিজের কথা চেপে রাখে, সবসময় অন্যদের please করার চেষ্টা করে। আর Sailee নিজের বাবা-মায়ের broken marriage দেখে নিজের relationship-টাকে একটা perfect image-এর মতো বানাইতে চায়। সেই perfect relationship বানানোর চেষ্টাই আবার তাদের নিজেদের relationship-এর ওপর pressure তৈরি করে।

সবচেয়ে ভালো লাগছে শেষের জায়গাটা। যখন শেষ পর্যন্ত তারা বসে কথা বলে, নিজেদের flaws বুঝতে শুরু করে, তখনও গল্পটা কোনো convenient happy ending দেয় নাই।

মানে এমন না যে, “আচ্ছা আমরা সব বুঝে গেছি, এখন সব ঠিক, তারপর happily ever after।” বরং Shakun ব্যাপারটাকে অনেক বেশি realistic রাখছে। তারা একসাথে থাকবে কি না, সেটাও আসলে খুব clear করে দেওয়া হয় নাই। কিন্তু অন্তত তারা একে অপরের কথা শুনতে পারছে, বুঝতে চেষ্টা করছে।

আর আমার কাছে এই জিনিসটাই গল্পটার সবচেয়ে সুন্দর জায়গা। অনেক সময় একটা relationship বাঁচানোর চেয়েও আগে দরকার হয়—একজন আরেকজনকে আসলে শুনতে শেখা।

So, Shakun Batra-এর গল্পটা আমার কাছে এই season-এর সবচেয়ে complete এবং relatable লাগছে।

Second favourite—Vikramaditya Motwane.

এইটা honestly অনেকটাই Radhika Apte, Konkona Sensharma আর Vijay Varma-র জন্য আমার কাছে কাজ করছে। Cast দেখেই আমার একটা আলাদা interest ছিল।

আর প্রথম দিকে গল্পটা বেশ interesting লাগছে। শুরুতেই একটা curiosity তৈরি হয়, এবং আমি বেশ আগ্রহ নিয়েই দেখছিলাম—এরপর কী হয়।

কিন্ত😅 শুরুতে যেইভাবে গল্পটা আমাকে ধরছিল, শেষের দিকে গিয়ে সেই জায়গাটা আর ধরে রাখতে পারে নাই। মনে হইছে idea ভালো ছিল, কিন্তু develop করতে করতে একটু গুলায় ফেলছে।

But still, acting-এর জন্য এটা আমার কাছে চলে। Cast এত strong যে শেষের দিকের ওই গজামেলটাও somehow সামলাইয়া নিছে।

Advertisement
Lost Flames

Third—Vishal Bharadwaj.

৮০-এর দশকের Hyderabad-কে কেন্দ্র করে গল্পটা। এই settingটাই আমার কাছে অনেক বড় একটা plus point।

পুরো পুরোনো Hyderabad-এর vibe, old-world charm, visual treatment—সবকিছু মিলায়া খুব সুন্দর একটা dreamy feel ছিল।

Aditi Rao Hydari-কে কী যে❤️‍🔥

এই গল্পে honestly অনেক কিছুই চোখের তৃপ্তি দিছে। Screen-এর colour contrast, lighting, costume, পুরো visual composition—সবকিছু অনেক জোস আর interesting লাগছে।

গল্পের চেয়ে visual experience-টাই আমার কাছে বেশি memorable হইছে। কিছু কিছু জায়গায় মনে হইছে গল্প দেখতেছি না, একটা সুন্দর painting দেখতেছি।

And then comes my least favourite—Kiran Rao.

এই গল্পটা আমার কাছে Lust Stories কম, বরং betrayal story বেশি ম😅

গল্পের concept বা twist খারাপ, সেটা বলতেছি না। Kiran Rao কী দেখাইতে চাইছে, সেটাও বুঝছি। কিন্তু somehow আমার কাছে এই গল্পটা Lust Stories-এর anthology-র সাথে ঠিকমতো যায় নাই।

আর গল্পটা বেশ predictable-ও লাগছে। খুব বেশি layer বা depth পাই নাই। কী হতে যাইতেছে, সেটা অনেকটাই আগে থেকে আন্দাজ করা যায়।

তাই চারটার মধ্যে এটাকেই আমার সবচেয়ে কম ভালো লাগছে।

সব মিলায়া একটা কথা বলব—Lust Stories 1 আর 2 যেভাবে আমাকে টানছিল, Lust Stories 3 সেইভাবে অর্ধেকও টানতে পারে নাই।

যারা Lust Stories-এর আলাদা fan, তারা তো অবশ্যই এটা দেখবেন। আমিও যেমন release হইছে আর না দেখে থাকত😂

But যারা আগের দুইটা season দেখে অনেক বেশি expectation নিয়ে, বিশেষ করে teaser দেখে অনেক hype নিয়ে বসবেন—তাদের একটু চাপায়ে যাইতে বলব।

কারণ honestly, এতটাও আহামরি 😅

কিছু গল্প ভালো লাগছে, কিছু acting ভালো লাগছে, কিছু visual ভালো লাগছে—কিন্তু পুরো anthology হিসেবে আমার কাছে আগের দুইটার মতো সেই impactটা আসে নাই।

এখন আপনারা বলেন—আপনাদের কাছে কোন গল্পটা সবচেয়ে ভালো লাগছে?

Shakun Batra?

Vikramaditya Motwane?

Vishal Bharadwaj?

নাকি Kiran Rao?

আর আমার মতো কার কার মনে হইছে, Lust Stories 3 একটু কম টানছো। াই। ে। াগছে! ু গজামেল হয়ে গেছে।

ু নরি নহইছiful লমার কাছে গল্পটা একট

কিছে পানে beautু শেষের দিকে আইসা আ

Story of Our Incredible Second Brain
Story of Our Incredible Second Brain

This book offers to-do lists for almost everything you need to transform your life. It empowers you to rightfully take back the power to heal your body, naturally. Using simple yet efficient resources and tools such as replacing medicine with food, mastering the art of listening to your gut feelings, breaking up with sugar and gluten, choosing meals of your own liking and so on, you can become the master (read CEO) of your health.

Buy Now

বিজ্ঞাপন সংযুক্তি: এই লিংক থেকে ক্রয় করলে FameFeed একটি কমিশন পেতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

প্রশ্ন

Lust Stories 3-এ মোট কয়টি গল্প আছে এবং কারা পরিচালনা করেছেন?

উত্তর

Lust Stories 3-এ চারটি গল্প আছে, যেগুলো পরিচালনা করেছেন Shakun Batra, Vikramaditya Motwane, Vishal Bharadwaj এবং Kiran Rao।

প্রশ্ন

লেখকের মতে কোন গল্পটি সবচেয়ে ভালো?

উত্তর

লেখকের মতে Shakun Batra-র গল্পটি সবচেয়ে ভালো, কারণ এটি শুধু lust নয় বরং communication-এর অভাবে একটি relationship কীভাবে ভাঙনের দিকে যায় তা realistic ভাবে দেখানো হয়েছে।

প্রশ্ন

Vikramaditya Motwane-এর গল্পে কারা অভিনয় করেছেন?

উত্তর

এই গল্পে অভিনয় করেছেন Radhika Apte, Konkona Sensharma এবং Vijay Varma, যাদের অভিনয় লেখকের কাছে গল্পের দুর্বল শেষটাও সামলে নিয়েছে বলে মনে হয়েছে।

প্রশ্ন

Vishal Bharadw

সম্পর্কিত খবর

HUNKKAR: অন্ধভক্তির ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরা এক সিরিজ
HUNKKAR: অন্ধভক্তির ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরা এক সিরিজ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!