কি দেখলাম ভাই রে! মাথা নষ্ট দিসে একদম হালায়। IMDb
আজ ভোর চারটে থেকে শুরু করেছি দেখতে, একবারও চোখের পলক ফেলতে দিচ্ছিল না, শ্বাসরুদ্ধকর অবস্থা রে ভাই! তার মধ্যে আমি আবার এক প্রচন্ড ভীতু শ্রেণীর অন্তর্গত লোক মারাত্মক লেভেলের, ওই ভোরবেলা তেও ভয় গ্রাস করছিল বারবার, বোঝ ঠেলা! (হরর দেখিনা), আবার চোখ সরাতেও দিচ্ছে না পারছি না, এত্ত আঠালো থ্রিলার একখানা! সেঁটে আছি স্ক্রিনের সাথেই।
Anjaam Pathira বেস্ট, Ella Veza Punchira প্রিয় ছবি।
এছাড়াও Anweshippin kandethum, Forensic, Kiskindha kandam, Cadaver, Otto, Mumbai Police, 8 Thottakaal, Abraham Ozhler, D 16 আরো প্রচুর তো আছেই। এটাও যোগদান করল এই লিস্টে শুধু নয়, একদম টপ এ থাকল 'আনজাম পাথিরা' র পরেই!
Malayalam Industry র একটি অসাধারণ কাজ
Genre : Time Travel × Thriller × Mystery ![]()
![]()
কেরালার একটি জায়গা, এবং সেখানে রয়েছে একটি গভীর ঘন জঙ্গল। একদিন কিছু পুলিশ কিছু চোরকে ধরার জন্য যাচ্ছে সেই জঙ্গলে কিন্তু আর তারা ফিরে আসছেনা, এই জঙ্গলে টাইম চলে অদ্ভুত ভাবে এবং এই জঙ্গল থেকে পুলিশ এবং এখানে আটকে থাকা কেউ বাইরে বেরোতে পারছে না। এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের দেখতে হবে।
এই মালায়ালাম কথাটির অনুবাদ করলে দাঁড়ায় - একটি ঘটনা — প্রথম অধ্যায় (Incident : Chapter 1)
Malayalam ইন্ডাস্ট্রি র সেরা ছবি এ বছরের আপাতত, এ ছবি যেভাবে রহস্য তৈরি করে, tension build করে, এবং যেরকম twist রয়েছে সেগুলি চমকে দেয়, এবং এই ছবির Ending দেখে ছিটকে যাবে, আর যেভাবে এখানে Time Travel এর Concept ব্যবহার হয়েছে সেটা সত্যি প্রশংসনীয়।
যারা যারা Time loop এর ছবি দেখতে পছন্দ করো, Mystery, Thriller পছন্দ এই ছবি তাদের কাছে একটি Treat
এক কথায় মাথা টাল করার মত একটা এক্সপেরিয়েন্স Sambhavam Adhyayam Onnu মিস্ট্রি থ্রিলার + টাইম-লুপের দারুণ কম্বিনেশন।
এক পুলিশ অফিসারের ভ্যানিশ হওয়ার ঘটনা থেকে শুরু, আর তারপর জঙ্গলের ভেতরে আটকে পড়া যেখানে একই ঘটনা বারবার রিপিট হয়, কিন্তু প্রতিবারই বদলে যায় কিছু না কিছু।
ফার্স্ট হাফ একটু স্লো হলেও সেকেন্ড হাফ একের পর এক টুইস্টে জমে যায়। সাউন্ড ডিজাইন আর Askar Ali’র পারফরম্যান্স আলাদা করে নজর কাড়ে।
Triangle বা Coherence টাইপ ভাইব পেলে এটা অবশ্যই ট্রাই করা উচিত।
ধৈর্য ধরে দেখলে এন্ড মাথায় ঘুরতেই থাকবে!
গল্প, cinematography, স্ক্রিনপ্লে - এই তিনটি জায়গায় শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে থ্রিলার টি। নিখুঁত কাজ।
আর অভিনয়? সেটা তো হয়ই নি এই ছবি তে আসলেই? জাস্ট চরিত্র হয়ে উঠেছেন এক একজন
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত