FameFeed-Beyond Showbiz Entertainment

Header
collapse
...
Home / বক্স অফিস / বক্স অফিসে ধুরন্ধর -২ এর তান্ডব: ‎মাত্র ১২ দিনেই প্রায় ১৪০০ কোটির বিশ্ব রেকর্ড

বক্স অফিসে ধুরন্ধর -২ এর তান্ডব: ‎মাত্র ১২ দিনেই প্রায় ১৪০০ কোটির বিশ্ব রেকর্ড

এপ্র 01, 2026  Audra Cronin  119 views
বক্স অফিসে ধুরন্ধর -২ এর তান্ডব: ‎মাত্র ১২ দিনেই প্রায় ১৪০০ কোটির বিশ্ব রেকর্ড

বক্স অফিসে ধুরন্ধর -২ এর তান্ডব: মাত্র ১২ দিনেই প্রায় ১৪০০ কোটির বিশ্ব রেকর্ড! 

‎ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর -২। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর -২ সিনেমা ২০২৬ সালের ৯ মার্চ মাসে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে তুলছে। সিনেমাটি মুক্তির মাত্র ১২ দিনেই এমন কিছু রেকর্ড গড়েছে যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। 

‎ বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী সিনেমাটি মুক্তির পর থেকেই নতুন নতুন রেকর্ড গড়ে তুলছে। মাত্র ১২ দিনেই ছবিটি ভারতের নেট কালেকশন ৮৭২.১৭ কোটি। 
‎ ভারতের গ্রস কালেকশন ১০৪২.২৩ কোটি এবং বিদেশি বাজার থেকে আয় করে  ৩৫০ কোটি। 
‎ যা বিশ্বব্যাপী সর্বমোট আয় ১৩৯২.২৩ কোটি। 

‎ বিশ্লেষকদের মতে সিনেমাটি খুব দ্রুতই ১৪০০ কোটি এবং অনেক ট্রেড এনালিস্টের মতে ২০০০ কোটির মাইলফলকও স্পর্শ করতে পারে।

‎ আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই দক্ষিনি সুপারস্টার যশের ব্লকবাস্টার সিনেমা কেজিএফ চ্যাপ্টার২ এর রেকর্ড ভেঙে দিয়েছে। এখানেই শেষ নয়, এর আগে এসএস রাজামৌলির 'আরআরআর' ৭৮২ কোটি এবং 'কল্কি ২৮৯২ এডি' ৬৪৬ কোটির রেকর্ডও ছাড়িয়ে গেছে। 

‎ বর্তমানে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকার রেকর্ডে দঙ্গল '২০৭০ কোটি' ও পুষ্পা২ '১৭৮৮ কোটি '।যে গতিতে ধুরন্ধর ২ এগোচ্ছে তাতে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই আমির খানের দঙ্গল কেও টপকে যাবে।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy